রবিবার (২৩ আগস্ট) বিকাল ০৫.০০ টা থেকে সন্ধ্যা ০৬.৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া’র সহকারী কমিশনার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ওবায়দুর রহমান ও জনাব মোঃ কাজিম রেজা চৌধুরী এঁর নেতৃত্বে “মি. কেক এর কারখানা” ফুলবাড়ী, উত্তর-মধ্য পাড়া, বগুড়া সদর, বগুড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-
১. নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক প্রস্তুত করতে দেখা যায়।
২. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট তৈরি করতে দেখা যায় ;
৩. অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়।
৪. শিশুখাদ্য “জন্মদিনের কেক” প্রস্তুতে কর্মরত খাদ্যকর্মীগণ নূন্যতম স্বাস্থ বিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।
এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘন জনিত অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় কেক তৈরীর উদ্দেশ্যে সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এসময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
Leave a Reply