1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, চারজন আটক

মো: নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

ঠাকুরগাঁও সদর এলাকার সিএনজি স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সোমবার সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ মো. বাদশা (৪৮), পিতা—মৃত আহেদ আলী; মো. আশিক ইসলাম (২৩), পিতা—মো. সুমন; মো. আতিকুল (২৬), পিতা—মো. মোবারক এবং মো. ফারুক (৩৫), পিতা—মো. জয়নালকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদের মধ্যে সংশ্লিষ্টদের যথাক্রমে ৩ মাস ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে ঠাকুরগাঁওয়ে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost