1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার

মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর তরিঘরি করে তার লোকজনদের দিয়ে চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এদিকে সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যানের ব্যাক্তিগত অফিসে শিরোনামে খবর প্রকাশের পর এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কালিয়াকৈর চাপাইর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক বলেন, চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে ফেরত আনা হয়েছে।

উল্লেখ্য,কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রায় ৭ মাস আগে সরকারী টাকায় কেনা ইউনিয়ন পরিষদের ১২টি চেয়ারের মধ্যে ২টি চেয়ার প্রায় ৪ কিলোমিটার দুরে কালিয়াকৈর বাজারে তার ব্যাক্তিগত অফিসে নিয়ে যায়। পরিষদের সচিব আব্দুর রাজ্জাক চেয়ার দুটি পরিষদে ফেরত আনার জন্য বার বার বললেও চেয়ারম্যান আনোয়ার হোসেন কোন কর্ণপাত না করে দলীয় প্রভাব খাটিয়ে তার ব্যক্তিগত অফিসে ব্যবহার করতে থাকে।

গত মঙ্গলবার বিকেলে গণমাধ্যম কর্মীরা ইউনিয়ন পরিষদে গিয়ে বিষয়টির সত্যতা পায়। পরে এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর তরিঘরি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন তার ব্যক্তিগত অফিস থেকে চেয়ারগুলো ইউনিয়ন পরিষদে ফেরত নিয়ে আসেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost