রাজধানীর কাওলা ও দক্ষিণখান এলাকায় নকশা বহির্ভূতভাবে নির্মিত বাড়িতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। সোমবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এর নেতৃত্বে রাউজুকের অন্যান্য সদস্য নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নকশার বাইরে নির্মিত স্থাপনাগুলো অপসারণ করা হয়। এছাড়া নিয়ম ভেঙে বাড়ি করা ৭টি বাড়ির বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
রাজউক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কাওলার মধ্যপাড়া ও দক্ষিণখানের বিভিন্ন এলাকায় অনুমোদিত নকশা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে আজকের এই অভিযান। রাজউক বলেছে, নকশা বহির্ভূত কোনো স্থাপনাকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply