1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার ৫ জন

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান জি বাংলা টিভি ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা ও মশাল মিছিলের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর রাতে নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ঢাকা শহর লকডাউন’-এর সমর্থনে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের দরগাপাড়া মোড়ে সড়ক অবরোধ করেন একদল ব্যক্তি। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি মশাল মিছিল করা হয়।

এ ঘটনায় রিপন মিয়া নামের এক ব্যক্তি ঈশ্বরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলাটির নম্বর ৮।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ৪০ ও ৪১ নম্বর আসামি উচাখিলা ইউনিয়নের চর আলগি গ্রামের প্রয়াত নুরুল ইসলাম খানের ছেলে মাহমুদুল হাসান খান বিপিন (৪৫) ও হাসের আলগি গ্রামের আব্দুল মজিদের ছেলে সুলতান উদ্দিন (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে পরোয়ানাভুক্ত তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের প্রয়াত ইয়াকিন আলীর ছেলে ইলিয়াস উদ্দিন (৬০) ও সোহাগী ইউনিয়নের দরুন বড়ভাগ গ্রামের সৈয়দ আব্দুল হান্নানের ছেলে সৈয়দ মাজহারুল ইসলাম (৩৭)কে।

অন্যদিকে, উপজেলার মাইজবাগ বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দেওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সামীউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নান্দাইল উপজেলার ভাটি পাচাশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিয়া (২৪)কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ১৫১ ধারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলার এজাহারভুক্ত দুই আসামি ও পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাইজবাগ বাজার থেকে উদ্ধার করা ব্যক্তিকেও ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost