রোববার বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সবুরা বেগম মধ্যপাড়া এলাকার রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।
ভবনের ঠিকাদার জানান, সেদিন অন্যরা কাজে না গেলেও সবুরা মালিকের কাজে সেখানে যান। পরে সন্ধ্যায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় তদন্ত চলছে।
Leave a Reply