1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

রামদা হাতে যুবকের তাণ্ডব, তিন ঘণ্টা বন্ধ সড়কে যান চলাচল

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান জি বাংলা টিভি ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রামদা হাতে এক যুবকের তাণ্ডবে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শনিবার সকালে নান্দাইল-কানুরামপুর-মধুপুর আঞ্চলিক সড়কের নাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে ওই যুবককে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সড়কে ফেলে রাখা কলাগাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রামদা হাতে সড়কের ওপর অবস্থান নেন ওই যুবক। একপর্যায়ে তিনি সড়কের ওপর কলাগাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় রামদা উঁচিয়ে পথচারী ও চালকদের দিকে তেড়ে গিয়ে ভয়ভীতি দেখাতে থাকেন। তাঁর ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস পাননি। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটকের চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কৌশলে তাঁকে অবরুদ্ধ করে আটক করা হয়। পরে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবকের নাম রমজান মিয়া (৩২)। তিনি নাউড়ি এলাকার কলুম উদ্দিন মেম্বারের ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রমজান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর আচরণ অস্বাভাবিক হওয়ায় পরিবারের সদস্যরা সাধারণত তাঁকে বাড়িতে রাখতেন। মাঝে মধ্যে স্বাভাবিক আচরণ করলেও হঠাৎ তাঁর আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে।

শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি ঘর থেকে রামদা নিয়ে সড়কে চলে আসেন বলে স্থানীয়রা জানান। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম বলেন, অস্ত্রধারী এক যুবকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কোনো ধরনের হতাহত ছাড়াই তাঁকে আটক করা হয়েছে। পরে জানা গেছে, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost