1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভূল্লীতে আনন্দ র‍্যালি

মো: নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভূল্লীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভূল্লী উপজেলার ভূল্লী ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে ভূল্লী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয় ও কুমারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‍্যালিটি। পরে র‍্যালিটি ভূল্লীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পুরো ঠাকুরগাঁওবাসী গর্বিত ও আনন্দিত। তাঁর এই অর্জন শুধু ঠাকুরগাঁও নয়, গোটা উত্তরাঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়। তাঁর মেধা, সততা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশ উপকৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost