গত ২২ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়।
বিষয়টি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর নজরে এলে পুলিশ সুপার ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসান এর সরাসরি তত্ত্বাবধানে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।
ভাইরাল হওয়া ভিডিওটির পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণে তথ্যপ্রযুক্তির সহায়তা গ্রহণের পাশাপাশি স্থানীয়ভাবে অনুসন্ধান চালানো হয়।
তদন্তের ধারাবাহিকতায় হামলা”র ঘটনায় জড়িত আফরিন রশিদ সেজুতি (২০), পিতা- ডাঃ হারুন অর রশিদ, সাং- নতুন বাজার রোড, মাসকান্দা, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ-কে শনাক্ত করা হয়। পরবর্তীতে আজ ২৩ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
Leave a Reply