1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

পাঁচবিবিতে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্যের দাবিতে মতবিনিময় সভা

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

জয়পুরহাট-হিলি পাকা সড়কটি ফোরলেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের নির্ধারিত মূল্য বর্তমান বাজার মূল্যের তুলনায় অনেক কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জমির মালিকরা। ন্যায্য মূল্যের দাবিতে শনিবার পাঁচবিবি পৌর পার্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থাবর সম্পত্তি ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল নিয়ন্ত্রণ আইন ২০১৭ এর ২১ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে সড়কের পাশের জমি মালিকদের কাছে পত্র প্রেরণ করেন। ওই পরিপত্রে পাঁচবিবি পৌরসভার দমদমা মৌজায় শতক প্রতি ১ লক্ষ ৮৫ হাজার টাকা, নাকরগাছীতে ২৬ হাজার টাকা এবং বালিঘাটায় ৭০ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়।

সভায় জমির মালিকরা বলেন, বর্তমানে ওই এলাকায় জমির বাজার মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি। এত কম মূল্যে জমি অধিগ্রহণ করা হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। অবিলম্বে বাজার মূল্য যাচাই করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এটিএম জাহিদুর রহমান রানা, সমাজসেবক মাহবুবুর রহমান টুকু সরদার, পৌর মহিলা দলের সম্পাদিকা গোলশান আরা গ্যালিন, বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কাজে তারা সহযোগিতা করতে চান। তবে আইন অনুযায়ী জমির ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তারা দ্রুত জেলা প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে মূল্য পুনঃনির্ধারণের দাবি জানান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost