1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

গোসাইরহাটে ভুয়া চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

মো. জাফর (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ১টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারের মুক্তিযোদ্ধা ভবনের দোতলায় অবস্থিত জান্নাত মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক মো. জাফর শরীয়তপুর সদর উপজেলার শেখ আলাল উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জান্নাত মেডিকেল সেন্টারের মালিক মো. জাফর দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সোমবার সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে জাফরের প্রয়োজনীয় নিবন্ধন, চিকিৎসা দেওয়ার বৈধ অনুমতিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯(২) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost