শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের সাথে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় লন্ডনের বার্কিং রোডের অ্যারোমা এসপ্রেসো (Aroma Espresso)-তে এ সভার আয়োজন করে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য।
শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের সভাপতি শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েলের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি মাসুদ সরদারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল সিকদার।
এ সময় শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সরদার, নাসির মাদবর, এমদাদুর রশিদ সুমন, মো. শাহ আলম, মো. সুলতান সরদার, হাবিব রহমান মোল্লা, মো. আলম, ইউসুফ হোসেন, সহ-সভাপতি উজ্জ্বল কাজী, সিনিয়র যুগ্ম সম্পাদক মুনীর হোসেন, যুগ্ম সম্পাদক নাহিদ গোরাপী, দপ্তর সম্পাদক সাগর শেখ, মোবাশ্বের হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও যুক্তরাজ্যপ্রবাসী শরীয়তপুরের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাসহ
তারা সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সঙ্গে মতবিনিময় করেন এবং শরীয়তপুরের উন্নয়ন, প্রবাসীদের ভূমিকা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা বলেন, প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জাতীয় স্বার্থে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
Leave a Reply