রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ১০: ৪৫ ঘটিকায় মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি একটি জং ধরা চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply