1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

আগামীকাল জামালপুরে আসছে সারজিস -পাটোয়ারী

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল জামালপুর আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটওয়ারী অংশগ্রহণে জামালপুর শহরের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা এনসিপির নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে জামালপুর শহরের বানাকুড়া এলাকায় এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা এনসিপির নেতৃবৃন্দ। জানা গেছে- জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা সফর করছেন দলের কেন্দ্রীয় নেতারা। সেই ধারাবাহিকতায় জামালপুরে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে সারজিস আলম ও নাসিরউদ্দীন পাটোয়ারী অংশ নেবেন। তারা প্রথমে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে প্রথমে একটা মতবিনিময় করার কথা রয়েছে। পরবর্তীতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে ফৌজদারি পর্যন্ত একটি পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে নেতারা জানান- জেলার সাতটি উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা ও সমাবেশ ঘিরে সাংগঠনিক কার্যক্রমও জোরদার করা হয়েছে। সমাবেশে কেন্দ্র থেকে এনসিপির ২০ জনের একটি টিম আসবে। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সবমিলিয়ে ৫ হাজার মানুষের সমাগম হবে বলে জানিয়েছে নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ও জেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীম। এসময় শামীম বলেন- ‘গত বছরের জুলাই গণ-আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে ধরা এবং কর্মসংস্থান, সুশাসন ও নাগরিক অধিকার নিয়ে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে জেলা এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost