1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

উত্তরখানে মজা এন্ড আনাম ফাস্ট ফুড বেকারির পরিচ্ছন্নতা নিয়ে স্থানীয়দের প্রশ্ন

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত, ঢাকা, উত্তরখান:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

রাজধানীর উত্তরখান থানার ৫৪ মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত “মজা এন্ড আনাম ফাস্ট ফুড বেকারি” নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা ও ক্রেতার ভাষ্য, প্রতিষ্ঠানটিতে খাবার তৈরির স্থানের পরিচ্ছন্নতা নিয়ে তাদের সংশয় রয়েছে। খাবার তৈরির পরিবেশ স্বাস্থ্যসম্মত মান মেনে চলছে কিনা সে বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে “মজা এন্ড আনাম ফাস্ট ফুড বেকারি” কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স, বিএসটিআই ও ফুড লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র আছে কিনা তাও নিশ্চিত করা সম্ভব হয়নি।

জনস্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয়রা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইকে বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost