1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নাজিমগঞ্জ বাজারের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত
উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম

নাজিমগঞ্জ বাজারের মৎস্য চাঁদনীতে বাজার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি মোঃ শহিদুল ইসলাম।

আরও পড়ুন, 

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, কালিগঞ্জ থানায় যোগদানের পরপরই আমি গভীর রাতে নাজিমগঞ্জ বাজার পরিদর্শন করি। বাজারের অধিকাংশ দোকানের পেছনে নদী থাকায় দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে পারে। তাই দোকানের পেছনের অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, বৃহত্তর এই বাজারে নাইট গার্ডের সংখ্যা বৃদ্ধি এবং প্রতিটি দোকানকে দ্রুত সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে অনলাইন জুয়া, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধে জড়িতদের তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ীরা যাতে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বদা কাজ করবে।

তিনি বাজার পরিচালনা কমিটিকে নিয়ম-শৃঙ্খলা মেনে বাজার পরিচালনার আহ্বান জানিয়ে নাজিমগঞ্জ বাজারের ঐতিহ্য রক্ষায় সবাইকে ত্যাগী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন, 

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সদস্য সচিব ডঃ শেখ শফিকুল ইসলাম বাবু,আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম গাইন, শেখ আবু তাহের এবং মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ জহুরুল হুদা, মোঃ সাইদুর রহমান, মোহাম্মদ তবিবুর রহমান, আলহাজ্ব আব্দুল হামিদ, হোমিওপ্যাথি চিকিৎসক সিদ্দিকুর রহমান, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক,মোহাম্মদ আহাদুর রহমান,আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম সওদাগর সহ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বাজারের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, ময়লা-আবর্জনা অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন নির্মাণের বিষয়টি আইনশৃঙ্খলা সভায় উত্থাপনের আশ্বাস দেন বক্তারা

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost