1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকভর্তি ডিম মহাসড়কে ছড়িয়ে পড়ে। ডিম সংগ্রহ করতে আশপাশের অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হন।

এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত সাতজন আহত হন।

নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক রয়েছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর এক নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost