ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী ও মডেল নোরা ফাতেহির আবেগঘন প্রতিক্রিয়া।
ফ্রান্সের বিপক্ষে শেষ বাঁশি বাজার পরই গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের পানি মুছছেন তিনি। পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
বিশ্বকাপজুড়ে মরক্কোর প্রায় প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এমনকি বোস্টনে তীব্র যানজটে আটকে যাওয়ার পরও গাড়ি থেকে নেমে হেঁটে স্টেডিয়ামে পৌঁছান, যাতে খেলা মিস না হয়।
মরক্কোর বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা দলের প্রতি নিজের গর্বের কথা জানান। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমি এবং পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।
এদিকে নোরার এই কান্না নিয়ে নতুন করে আলোচনায় এসেছে আশরাফ হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। গত এক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা কিংবা হাকিমি—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আর দুর্দান্ত লড়াই করেও বিশ্বকাপ মিশন শেষ হয়েছে মরক্কোর।
Leave a Reply