1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

মো:নুর ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভূল্লী থানাধীন ১নং বড়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জালালী গ্রামের মো. আজিজুল হক দুলাল (৫২)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজুল হক দুলাল জালালী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টা ৫ মিনিটে ভূল্লী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। ভূল্লী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল-১৯(খ) অনুযায়ী একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost