অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে মার্কিন সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, নিউইয়র্কের বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক। এমন ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এসব ঘটনায় সরকার আইনি ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন।

এ সময় বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলতে শোনা যায়। তারা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। পরে সফরসঙ্গী একজনের সহায়তায় সামনের দিকে এগিয়ে যান তিনি।

ঘটনাটিকে কেন্দ্র করে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে করুণভাবে দিতে হবে : রাশেদ খান

১

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতার

২

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত