আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ জনতা পার্টির

দিল্লিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ জনতা পার্টির

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। এ দাবিতে এবার দিল্লিতে জাতীয় পতাকা উড়ানোর কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। শুক্রবারের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে দাও’।

কর্মসূচির অংশ হিসেবে দিল্লির সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উড়ানোর ঘোষণা দিয়েছেন অভিজিৎ। তবে নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ককরোচ পার্টি ও অন্যান্য তরুণদের দিল্লিতে আন্দোলন করতে দেওয়া হবে না। সেন্ট্রাল পার্ক ও যন্তরমন্তরে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অভিজিৎ ও নেহা বোরা এ কর্মসূচির কথা জানান। গত ১০ অক্টোবর যন্তরমন্তরে আন্দোলনের পরিকল্পনা এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন তারা।

অভিজিতের দাবি, সেদিন যন্তরমন্তরে জড়ো হতে চেয়েছিলেন ভারতের তরুণরা। কিন্তু ব্যাপক পুলিশি উপস্থিতির কারণে তারা সেখানে যেতে পারেননি। যারা যাওয়ার চেষ্টা করেছেন, তাদের অনেককেই আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে অভিজিৎ ও তার সহযোগীরাও ছিলেন বলে দাবি করেন তিনি। ওই দিন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে যন্তরমন্তরে পতাকা উড়ানোর ঘটনায় ককরোচ পার্টির অন্য দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করা হয়। এর প্রতিবাদেই নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিজিৎ অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে বলেন, সরকার যেন নিজেদের নাগরিকদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।

তবে শুক্রবারের কর্মসূচি ঘিরে দিল্লিতে নিরাপত্তাবাহিনীর অবস্থান কী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস