মোঃ নজরুল ইসলাম ‎কালিয়াকৈর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কালিয়াকৈরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

 

” শিশু বিয়ে আর নয় – কন্যা করবে বিশ্বজয় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
পরে একটি র‍্যালী বের হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে কন্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান (এমপি)
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার,লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম হোসেন সানী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে করুণভাবে দিতে হবে : রাশেদ খান

১

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতার

২

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৫

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

৬

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের ১৬ দিন করে কারাদণ্ড

৭

জমানো টাকা বিএনপি প্রার্থীকে দিল দুই শিশু, আবেগাপ্লুত মির্জা ফয়সল

৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ‘ধানের শীষের বিজয় মানে বালিয়া ইউনিয়নের বিজয়’

৯

সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার