মোঃ শরীফ হোসাইন, চাঁদপুর
১৪ অক্টোবর ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কচুয়ায় ১৬ পিস ইয়াবাসহ যুবক আটক

কচুয়ায় ১৬ পিস ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌধুরী দিঘীর পাড় এলাকার মদিনাতুল উলূম মহিলা মাদরাসার সামনের কচুয়া-আমিরাবাদ সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. রাসেলকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক মো. রাসেল চৌধুরী দিঘীর পাড় (দক্ষিণ পাড়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আলী মিয়া এবং মাতার নাম সাজেদা বেগম।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১৮, তারিখ ১৩ অক্টোবর ২০২৬।

পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) আটক ব্যক্তিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-এনসিপিকে করুণভাবে দিতে হবে : রাশেদ খান

১

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতার

২

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

পাবনায় জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৫

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন

৬

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চার জেলের ১৬ দিন করে কারাদণ্ড

৭

জমানো টাকা বিএনপি প্রার্থীকে দিল দুই শিশু, আবেগাপ্লুত মির্জা ফয়সল

৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ‘ধানের শীষের বিজয় মানে বালিয়া ইউনিয়নের বিজয়’

৯

সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০