একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে” এবং মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে চাঁদপুরের কচুয়ায় এক বর্ণাঢ্য মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া বিশ্বরোড এলাকায় কচুয়া পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ।
উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাফরুল হাসান শাহীন ও পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এর যৌথ সঞ্চালনয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া পৌর বিএনপির সভাপতি ও পৌরসভা বিট পুলিশিং কমিটির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার এবং কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা বিট পুলিশিং কমিটির সহ-সভাপতি আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিল্লাল প্রধান, শাহ্ আলম মোল্লা, মিজান, নূরুল ইসলাম, মনজুর হোসেন, আবুল কালাম আজাদ ও ইমাম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও পরিবার গঠন করতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান উপস্থিত অতিথিবৃন্দ।
মন্তব্য করুন