1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম লস্কর

দেওয়ান মুরাদুজ্জামান,মতলব
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছৈদ হোসেন ছৈয়াল অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে খোঁজখবর নিতে তার বাড়িতে যান মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম লস্কর।
সাক্ষাৎকালে শাহ আলম লস্কর অসুস্থ ছৈদ হোসেন ছৈয়ালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
শাহ আলম লস্কর বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সামাজিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ। অসুস্থ ছৈদ হোসেন ছৈয়ালের দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost