1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ মোবাইল কোর্ট, ৩০ হাজার টাকা জরিমানা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বগুড়ার সোনাতলায় ‘স্মরণিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আনুমানিক ৫০ কেজি মিষ্টি জব্দ করে বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সোনাতলা রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, সোনাতলার সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করে মিষ্টি তৈরি, প্রস্তুতকৃত খাদ্য মেঝেতে সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির স্থানে কুকুর ও বিড়ালের প্রবেশের মতো অনিয়ম দেখতে পাওয়া যায়। এছাড়া খাদ্য প্রস্তুতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অপরাধে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় থেকে এসব বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযান চলাকালে আনুমানিক ৫০ কেজি মিষ্টি বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, সোনাতলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জাহাবুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

অভিযানের সার্বিক নিরাপত্তায় সোনাতলা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost