1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

জীবননগরে ১৭৭ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজন আটক

মোঃ আরাফাত আলি মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে মো. অনিম আহমেদ (২৫) এবং একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মো. সুরাব হোসেন (৫৫)।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, গোয়ালপাড়া মোড় এলাকায় মোল্লা ব্রিকসের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবির একটি দল। হাবিলদার মো. পারকার সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।
দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সি ইমাদুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost