1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কোর কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ , সাভার, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভায় সভাপতিত্ব করেন মিজ ফরিদা খানম, জেলা প্রশাসক, ঢাকা।

সভায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান পুলিশি কার্যক্রমের ওপর বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং মব ভায়োলেন্স রোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য।

পুলিশ সুপার মহোদয় আরও উল্লেখ করেন যে, জনগণের আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালীকরণ এবং তথ্যভিত্তিক পুলিশিং ব্যবস্থার মাধ্যমে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করতে ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন। পরিশেষে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost