1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বেকারত্ব কমাতে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব কমাতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম।

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে রেইজ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ইএসডিও শান্তিনগর ও কালীতলা শাখা অফিস প্রাঙ্গণে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে রেইজ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি তরুণ-তরুণীদের শিক্ষানবিশ প্রশিক্ষণ এবং বিভিন্ন ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপযুক্ত ও আগ্রহী তরুণ-তরুণীদের শিক্ষানবিশ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা এবং নারীসহ অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে রেইজ প্রকল্পের বিভিন্ন দিক এবং তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন ইএসডিওর হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন্যান্স ও ফোকাল পার্সন আইনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সাম সুৎ তাবরীজ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার সাজেদুর রহমান এবং প্রশিক্ষক মোস্তাকিম রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইএসডিওর ঠাকুরগাঁও রিজিয়নের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও জোনের জোনাল ম্যানেজার আরিফুল ইসলাম, শান্তিনগর শাখার শাখা ব্যবস্থাপক জনতা সেন ও কালীতলা শাখার শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান।

সংশ্লিষ্টরা জানান, তরুণদের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে বেকারত্ব কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost