1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাথে সিইউএসটির ট্রাস্টি সদস্য তানজীর আল ওয়াহাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্লোরা ইতি স্টাফ রিপোর্টার জয়পুরহাট
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য এ্যাড. তানজীর আল ওয়াহাব।

শনিবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে আমরা সরকারকে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা দিয়েছি। সেগুলো বাস্তবায়ন হলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। আমরা ইউসিজিতে এআই, সাইবার ক্রাইম, ট্রাভেল এন্ড টুরিজম ও ইংলিশ বিষয়ে তালিকা দিয়েছি।

এ বিষয়গুলো থাকলে শিক্ষা শেষে শিক্ষার্থীরা বিদেশে বা দেশের বাজারে ভাল বেতনে চাকরি পাবেন। এআই, সাইবার ক্রাইম, ট্রাভেল এন্ড টুরিজম বিষয়ে আমাদের দেশে জনবল অনেক কম। চীন, ভারত মালয়েশিয়া থেকে লোক নিয়ে এসে কাজ করতে হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করাই আমাদের লক্ষ্য।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহাবুদ্দিন, মতলুব হোসেন, কবির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তানজীর আল ওয়াহাব দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost