1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাব্বির কাজী , রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

রাঙ্গাবালীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় তিন সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান মাহমুদ সোহাগ, সদস্য সচিব আজিজ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারভেজ খোকন, সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর ও সদস্য সচিব মু. নিয়াজ আকন উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশের স্থিতিশীলতা রক্ষা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost