1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

পাঁচ দিনের সরকারি সফরে উত্তরবঙ্গের চার জেলায় আসছেন দূযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী আসাদুল হাবিব দুলু

সুমন ইসলাম,লালমনিরহাট
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাঁচ দিনের সরকারি সফরে ৩০শে সেপ্টেম্বর (বুধবার) ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছেন।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৩০শে সেপ্টেম্বর (বুধবার) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১১ টা ৩০ মিনিটে  জেলার আইন-শৃঙ্খলা কমিটির সাথে এবং দুপুর ১২ টা ৩০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর তিনি বিকাল ৪ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সাথে এবং বিকাল ৫ টা ৩০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।
কর্মসূচি অনুযায়ী, ১লা অক্টোবর (বৃহস্পতিবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সকাল ১১ টায়, বিকাল ৩ টায় ও বিকাল ৪ টায় যথাক্রমে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবন উদ্‌বোধন, সদরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদ শিশু পার্ক উদ্‌বোধন ও জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্‌বোধন করবেন। উদ্‌বোধন শেষে তিনি সন্ধ্যা ৭ টায় লালমনিরহাট বড়বাড়ী জয়হরি বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
কর্মসূচিতে আরো উল্লেখ করা হয়, ২রা অক্টোবর (শুক্রবার) মন্ত্রী সকাল ১০ টায়, বিকাল ৪ টায় ও বিকাল ৫ টায় পর্যায়ক্রমে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে মডেল খাল পরিদর্শন (মহেন্দ্রনগর নিষ্কাশন খাল), বিজিবি ক্যান্টিন মোড়ে ভুট্টা চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মোগলহাট রেল স্টেশন হতে ধরলা নদীর ঘাট ও মোগলহাট জিরামপুর মন্দির হতে সোনাউল্লার কুড়া পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্‌বোধন করবেন। এরপর তিনি সন্ধ্যা ৭ টায় মহেন্দ্রনগর বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজনে হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।
ঔদিন মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউজ হলরুমে রাত ৮ টা ৩০ মিনিটে, ৯ টা ৩০ মিনিটে ও ১০ টা ৩০ মিনিটে যথাক্রমে জেলা প্রশাসক (ডিসি) কিশোর গোল্ড কাপ টুর্নামেন্ট প্রস্তুতিমূলক সভা, ‘হামার লালমনি’ প্রদর্শনীর প্রস্তুতিমূলক সভা ও আলোকিত লালমনিরহাটের পর্যালোচনা সভায় অংশ নেবেন।
সফরসূচিতে উল্লেখ করা হয়, ৩রা অক্টোবর (শনিবার) ত্রাণ মন্ত্রী সকাল ১০ টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম এবং সকাল ১১ টায় ‘হামার লালমনি’ প্রদর্শনী অনুষ্ঠানের মাঠ পরিদর্শন করবেন। এরপর তিনি সার্কিট হাউজ হলরুমে দুপুর ১২ টায় ও দুপুর ১২ টা ৩০ মিনিটে যথাক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করবেন। চেক বিতরণ শেষে মন্ত্রী বিকাল ৩ টায় মিশন মাঠে লালমনিরহাট সদর উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
পরদিন ৪ঠা অক্টোবর (রবিবার) সকাল ৮ টা ৪৫ মিনিটে মন্ত্রী ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost