৩রা সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার বানেশ্বরের খুঁটিপাড়া নামক স্থান হতে মৃত রইস উদ্দিনের ছেলে মন্টু আলী নামে এক মাদকসেবীকে আটক করেন।
পরবর্তীতে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় আটককৃত মন্টু আলীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাশ জানান, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও প্রসংশনীয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছে। সাজাপ্রাপ্ত আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply