জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ০৭ নং পার্থশী ইউনিয়ন যুবদলের উদ্যোগে মাদক ও ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ নং পার্থশী ইউনিয়নের যুবদলের আহ্বায়ক জাকিউল ইসলামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ ও যুবসমাজ দলবদ্ধভাবে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক এবং অনুমোদিত ক্যাসিনো বা জুয়ার আসরগুলো কঠোরভাবে দমন করতে হবে। সমাজ থেকে অপরাধ ও অবক্ষয় দূর করতে যুবদল সব সময় সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
উক্ত আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদক ও জুয়ামুক্ত একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পার্থশী ইউনিয়ন গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply