1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

বাসসের এমডির সঙ্গে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

​বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ। ​সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল এবং সিনিয়র সদস্য সবুর শাহ লোটাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​মতবিনিময় সভায় সাংবাদিকতা পেশার নানা দিক, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পেশাদারত্ব রক্ষা, ঐক্য বজায় রাখা ও সার্বিক কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সবাই একমত পোষণ করেন।

​এ সময় বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দও গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আলোচনা শেষে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক পরিবেশে সম্পন্ন হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost