বুধবার লালমনিরহাট জেলার ৪ জন অসচ্ছল ও অদম্য মেধাবী শিক্ষার্থীকে আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। উচ্চশিক্ষার পথ সুগম করতে আজ জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন তিনি।
সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— (১) মো: ফারহান সাদিক, পিতা: মরহুম আনিছুর রহমান, মাতা: লতিফা আখতার, গ্রাম: কাশীরাম, কালীগঞ্জ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়); (২) মোছা: রহিমা আক্তার, পিতা: জরদিশ হোসেন, মাতা: মোছা: রেহেনা বেগম, উপজেলা: সদর (সমাজকল্যাণ ও গবেষণা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়); (৩) নয়ন কুমার রায়, পিতা: অনন্ত কুমার রায়, মাতা: দীপালি রানী সরকার, গ্রাম: চন্দ্রপুর, কালীগঞ্জ (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট) এবং (৪) লাভলু মিয়া, পিতা: মো: আমিনুর রহমান, মাতা: লাভলী বেগম, গ্রাম: কালমাটি, সদর (রসায়ন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)।
শিক্ষা সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply