বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা বিএনপি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ৪ হাজার বৃক্ষরোপনের ঘোষণা দিয়েছেন।
২ সেপ্টেম্বর বিকালে বহরিয়া বাজার ওয়াপদা খালের পাশে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বৃক্ষরোপণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আম, জাম, কাঠাল, জলপাই, আমড়া, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সহ-সভাপতি সুমন ঢালী, শামিম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গফুর বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল মৃধা, ফয়েজ বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বেপারী, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু দেওয়ান, দপ্তর সম্পাদক মানিক খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব শামীম আহমেদ, সদস্য সুমন ভুইয়া ইয়াসিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু খান, সাধারণ সম্পাদক বাবুল খান, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বিল্লাল বেপারী, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হজল খান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন খানসহ আরো অনান্ন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply