সম্ভাবনার খবরে নতুন করে আশার আলো দেখছেন পাবনাবাসী। ঈশ্বরদী বিমানবন্দরকে শুধু পুনরায় চালু করাই নয়, বরং এর অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন। সম্ভাবনা থাকলে ভবিষ্যতে এটিকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে।
ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে পাবনার যোগাযোগ আরও দ্রুত ও সহজ করতে এবং শিল্প-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাকে এগিয়ে নিতে ঈশ্বরদী বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমাদের দাবি—ঈশ্বরদী বিমানবন্দর হোক আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর। পাবনার উন্নয়নে, দ্রুত যোগাযোগের স্বার্থে—ঈশ্বরদী বিমানবন্দর চাই।
Leave a Reply