1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বুধবার রাতে জামালপুর আন্ত জেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর করা হয় এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে তারা বাস চলাচল বন্ধ করে দেন।

ক্ষতিগ্রস্ত রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ জানান, নান্দিনা বাজারে তাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, সকালে জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost