1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সামরিক হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যেও কঠোর অবস্থানে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক হুমকি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও নিজেদের অবস্থান থেকে পিছিয়ে না যাওয়ার দৃঢ় বার্তা দিয়েছে ইরান।

তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রাজনৈতিক বিশ্লেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক যুদ্ধ মধ্যপ্রাচ্যের কৌশলগত রাজনৈতিক বাস্তবতাকে অনেকটাই বদলে দিয়েছে।

তার মতে, এই সংঘাত থেকে ইরান একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতৃত্বের সামনে নতি স্বীকার বা বড় ধরনের ছাড় দেওয়া তেহরানের জন্য ভুল সিদ্ধান্ত হবে।

বিশ্লেষক দারেইনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য সংঘাতের আর্থিক ও রাজনৈতিক মূল্য বাড়িয়ে দিতে ইরান বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিয়েছে। একই সময়ে ওয়াশিংটন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

তবে তেহরানের দাবি, এসব চাপের কারণে তারা আত্মসমর্পণ করবে না।

দারেইনি বলেন, ট্রাম্প ধারণা করেছিলেন সামরিক শক্তি প্রদর্শন ও ধারাবাহিক হুমকির মাধ্যমে ইরানকে পিছু হটতে বাধ্য করা যাবে। কিন্তু তেহরান এখন পর্যন্ত সেই চাপের কাছে নতি স্বীকার করেনি।

তার বক্তব্যে আরও উঠে আসে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরও ইরানকে পুরোপুরি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা কঠিন। দেশটির বিস্তৃত স্থল ও সমুদ্র যোগাযোগ এবং একাধিক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্ত থাকায় বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া কোনো একক পরাশক্তির পক্ষে সহজ নয়।

ফলে সামরিক উত্তেজনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মধ্যেও ইরান কঠোর অবস্থানে থাকায় ওয়াশিংটন-তেহরান সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost