শরীয়তপুরের সদর উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে, ২০২৬ সনের এসসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ২০২৭ সনের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশ ও ২০২৫ সনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও ম্যনেজিং কমিটির আয়োজনে ২৪ আগষ্ট সোমবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারী কলেজ এর অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোঃ ফজলুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান, অভিভাবক প্রতিনিধি শামসুল আজম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক গণ।
বিদ্যালয়ের ২ শিক্ষার্থী জমজ সহধর ভাই ৬ শ্রেনীর শিক্ষার্থী তাফসির ও তানভিরের মোবাইল এপস্ আবিস্কারের স্বীকৃতি স্বরূপ ক্ষুদে বিজ্ঞানী মেধাবী উপহারের ক্রেস্টসহ ১৮ জন মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উদাহরন স্বরূপ দুই ভাই তাফসির ও তানভীরের কৃতিত্ব তুলে ধরে প্রধান অতিথি তার বক্তব্যে মেধা বিকাশের নানা দিক তুলে ধরেন। আগামীতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা অর্জনের জন্য গুরুত্বারোপ করেন তিনি।
Leave a Reply