1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে সীমান্তবর্তী যুবকদের হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর উদ্যোগে হাঁস ও মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে গত ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশগ্রহণ করেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে পরিচালিত প্রশিক্ষণে হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং এ খাতকে আত্মকর্মসংস্থানের মাধ্যম হিসেবে গড়ে তোলার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে, যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ এলাকায় হাঁস-মুরগি পালন শুরু করতে পারেন। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost