1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: ভারতীয় হাইকমিশনার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার রাতে ঢাকার বারিধারায় এক নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত বলে মনে করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশ শুধু সীমান্ত ভাগাভাগি করে না, অভিন্ন স্বপ্নও ধারণ করে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য ও নানা চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক। তবে আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনই জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা। তারা বৈঠকে বসলে আলোচনার মাধ্যমে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান সম্ভব নয়।

দুই দেশের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ও আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost