1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ২৫ কোটি টাকার প্ল্যান্টের পরিকল্পনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে পরীক্ষামূলকভাবে সফলতার দাবি করেছেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) সংশ্লিষ্টরা। এবার এই প্রযুক্তিতে ১ মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা।

রোববার বগুড়ার এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলক প্ল্যান্টটি পরিদর্শন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

পরিদর্শনের সময় ফ্লাইহুইল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম প্রদর্শন করা হয়। এ সময় দুটি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে প্রযুক্তিটির কার্যকারিতা দেখানো হয়।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলকভাবে ৫০০ কিলোওয়াট ক্ষমতার দুটি মোটর চালানো হয়েছে। আরও কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত করা গেলে এটিকে পূর্ণাঙ্গ উৎপাদন ব্যবস্থায় রূপ দেওয়া সম্ভব।

আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, প্রাথমিক হিসাবে এই প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে প্রায় ১ টাকা ৫০ পয়সা। একই ক্ষমতার সার্বক্ষণিক সৌরবিদ্যুৎ উৎপাদনে তুলনামূলক বেশি বিনিয়োগ প্রয়োজন হতে পারে। ফ্লাইহুইল প্রযুক্তির অন্যতম সুবিধা হিসেবে তিনি আবহাওয়া বা সূর্যালোকের ওপর নির্ভরশীল না হওয়ার বিষয়টি তুলে ধরেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া গেলে এ উদ্যোগ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। ইতোমধ্যে ১ মেগাওয়াটের প্রকল্পের জন্য ২৫ কোটি টাকার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জলবায়ু ট্রাস্টে জমা দেওয়া হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost