1. admin@channelgbangla.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

কুনহার জোড়া গোলে দাপুটে জয়ে সেলেসাওরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে আজ ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে দারুণ এক জয়ে সেই সমালোচনার জবাব দিলো সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোলের সুবাদে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল।

দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি ব্রাজিল। একাধিক আক্রমণ নষ্ট হওয়ার পাশাপাশি একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবুও ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রাখে তারা।

শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। এই জয়ের ফলে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ব্রাজিল।

দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে (+৩) থেকে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। এর আগে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে মরক্কো সাময়িকভাবে শীর্ষে উঠেছিল।

অন্যদিকে হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটল্যান্ড এখন ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে।

সব মিলিয়ে গ্রুপ ‘সি’ এখন জমে উঠেছে উত্তেজনার নতুন সমীকরণে। শেষ ম্যাচেই নির্ধারিত হবে কারা যাবে নকআউট পর্বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost