1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ, আলীকদমে আটক ১৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত
বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দেশটির ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

বুধবার রাতে আটক ব্যক্তিদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়। আলীকদম ৫৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার মিয়ানমারের ওই ১৪ নাগরিক স্বেচ্ছায় আলীকদম ৫৭ বিজিবির অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নিয়ে ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে বিজিবি। তবে তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তারা বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost