1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে আইসক্রিম কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

বগুড়ার শেরপুরে ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার কুসুম্বি এলাকার বাগড়া কলোনিতে অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, বগুড়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত অভিযানে কারখানাটিতে আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি বা সোডিয়াম সাইক্লামেট এবং খাদ্যে ব্যবহারে নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের কোন কাপ তৈরি এবং অনিবন্ধিত অবস্থায় শিশুখাদ্য হিসেবে আইসক্রিম প্রস্তুতের অভিযোগও পাওয়া যায়। কারখানার ফ্রিজে নিষিদ্ধ রাসায়নিক রং ও ঘনচিনি দিয়ে প্রস্তুত করা আইসক্রিম পাওয়া যায়।

অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শিহাব উদ্দিন অপরাধের দায় স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা ও পরিদর্শকরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost