1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ইতালিতে পাঠানোর কথা বলে কাতারে, মানব পাচার মামলায় আবু সাহেব ঢালী গ্রেফতার

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত

ইতালিতে পাঠানোর কথা বলে কাতারে পাঠানো এবং সেখানে নির্যাতনের শিকার করার অভিযোগে দায়ের করা মানব পাচার মামলায় আবু সাহেব ঢালী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চর পাতাং নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও আংগারিয়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবু সাহেব ঢালী চর পাতাং গ্রামের মৃত আনিছ উদ্দিন ঢালীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার নতুন মাদারীপুর গ্রামের বাসিন্দা সানোয়ার হাওলাদারের ছেলে মো. সেতাফ হাওলাদারকে সরাসরি ইতালিতে পাঠিয়ে ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলেন আবু সাহেব ঢালী। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ মার্চ ইতালিতে পাঠানোর বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়। একই দিনে সেতাফের পাসপোর্ট ও নগদ এক লাখ টাকা নেন আবু সাহেব ঢালী।

পরে ২০২৩ সালের ৫ ডিসেম্বর সেতাফকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। তবে ইতালিতে পাঠানোর পরিবর্তে তাকে কাতারে পাঠানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলার অভিযোগে আরও বলা হয়, কাতারে অবস্থানকালে সেতাফকে মাফিয়াদের মাধ্যমে মারধর করা হয় এবং তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়। একপর্যায়ে কাতার পুলিশের হাতে ধরা পড়েন সেতাফ। পরে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ফিরে আসেন।

মামলার বাদী সানোয়ার হাওলাদার অভিযোগ করে বলেন, আবু সাহেব ঢালী তাদের পূর্বপরিচিত ছিলেন। তার ছেলে সেতাফকে সরাসরি ইতালিতে নিয়ে ভালো বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু ইতালিতে না পাঠিয়ে ছেলেকে কাতারে পাঠিয়ে দেওয়া হয়। বাদীর দাবি, কাতারে যাওয়ার পর মাফিয়াদের মাধ্যমে তার ছেলেকে মারধর করা হয়। পরে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৬ লাখ ৬০ হাজার টাকা নেওয়া হয়েছে।

সানোয়ার হাওলাদার বলেন, “ছেলেকে ইতালিতে পাঠানোর আশায় আমি টাকা দিয়েছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের কাছে আমার আকুল আবেদন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমি যেন সঠিক বিচার পাই।” পুলিশ সূত্রে জানা গেছে,মাদারীপুর বিজ্ঞ মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইবুনাল আদালতে সানোয়ার হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন সেই মামলায় গ্রেফতার করা হয় আবু সাহেব ঢালীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost