সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যের ও বিপুল উৎসাহ উদ্দীপনায় শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার ডিঙ্গামানিক গ্রামের শ্রী শ্রী রাম ঠাকুরের বাড়ি শ্রী শ্রী সত্য নবায়ন সেবা মন্দিরে দুইদিন ব্যাপী বিদেহী মোহন্ত মহারাজগণের স্মরণে প্রথম মোহন্ত শ্রীমৎ গিরিন্দ্র মোহন চক্রবর্তীর ৬৬তম তিরোধান উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার ভোর থেকে টানা ২৫ প্রহর মহা নাম যজ্ঞ শুরু হয়। মহানামজ্ঞ শেষ হয়মঙ্গলবার সকালে। এছাড়াো অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল, বেদবাণী পাঠ, শ্রী শ্রী রাম ঠাকুর প্রসঙ্গে আলোচনা, বিদেহী মোহন্তগণের স্মৃতিচারণ, শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা পূজা, মঙ্গলারতি, দিবামঙ্গলনামযজ্ঞ, ভোগারতি ও মহাপ্রসাদ বিতরণ।
মন্দির চত্বর জুড়ে ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে দেশি বিদেশি ভক্তদের মিলন মেলা। দেশ বিদেশের বিপুল সংখ্যক পুর্ণার্থী ও দর্শনির্থী এখানে অংশ গ্রহণ করে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান ঘিরে অনুষ্ঠিত গ্রামীন মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টলেও ছিল লোকারণ্য ।
এ প্রসঙ্গে মন্দির পরিচালনা কমিটির সারণ সম্পাদক শ্রী মুকুল চন্দ্র সাহা বলেন, প্রতিবছর আষাঢ়ী শুক্লাত্রোদশী তিথিতে ৯ও ১০ শ্রাবণ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের ৩০ হাজার ভক্ত এ উৎসবে অংশ গ্রহণ করেছেন। প্রশাসনিক নিরাপত্তার প্রশংসা করেন তিনি।
মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুবাশ চক্রবর্তী বলেন, আমাদের দীক্ষা হচ্ছে সহ অবস্থান। হিন্দু মুসলিম মিলে আমরা এ উৎসব পালন করে থাকি। ৬৬ বছর যাবৎ এ উৎসব পালিত হচ্ছে।
ভারতের ত্রিপুরা থেকে উৎসবে অংশ গ্রহণকারী উত্তম কুমার দত্ত বলেন, আমার ভারত থেকে ৭৩ জন ভক্ত এ উৎসবে অংশ গ্রহণ করেতে এসেছি। আমাদের ভাষা এক । এখানে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি মেলবন্ধন দেখে আমি বিমোহিত।
Leave a Reply