1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

রামনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তরফদার মোঃ শরীফ, স্টাফ রিপোর্টার ফুলবাড়িয়া, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রামনগর এলাকায় গত ২৩/০৭/২০২৬ ইং তারিখে রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ মোশাররফ হোসেনের উপর বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।এ হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

রবিবার (২৬/০৭/২৬) ইং তারিখ সকালে রামনগর বাজার সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমাদের শিক্ষকের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা নিরাপদ শিক্ষা পরিবেশ চাই।” একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে শিক্ষকরা সম্মানিত হওয়ার কথা, সেখানে তাদের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

বক্তারা আরও বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনা শিক্ষাব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost